চীনে উইঘুর পণ্ডিতকে আমৃত্যু কারাদণ্ড

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৪, ১৩:২২
 
 
বিচ্ছিন্নতাবাদের দায়ে চীনের উইঘুর সম্প্রদায়ের এক পণ্ডিতকে ব্যক্তিকে আজীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। মঙ্গলবার এই রায় দেয়া হয়। খবর: বিবিসি ও রয়টার্সের।
ইলহাম তোহটি নামে ঐ ব্যক্তি একটি বিশ্ববিদ্যালয়ের সাবেক অর্থনীতির প্রভাষক। শিনজিয়াংয়ের উইঘুরের সম্প্রদায়ের প্রতি সরকারের পলিসি নিয়ে কথা বলেছেন তিনি।
গত জানুয়ারি মাসে আটক হওয়ার তোহটি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। 
তিয়েনমান স্কয়ারের কাছে একটি আত্মঘাতী বোমা হামলা নিয়ে সরকারের প্রতিক্রিয়ার সমালোচনা করার পর তোহটি আটক হন। শিনজিয়াংয়ের বিচ্ছিন্নতাবাদীরা এই হামলা চালিয়েছিল বলে সরকার অভিযোগ করে।
ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ তার মুক্তির জন্য আহ্বান জানিয়েছেন।
দুই দিনের শুনানি শেষে দ্য উরুমকি পিপলস ইন্টারমিডিয়েট কোর্ট তোহটিকে দোষী সাব্যস্ত করে।
তোহটির আইনজীবী লি ফাঙপিং রয়টার্সকে বলেছেন, এটি একেবারেই অপ্রত্যাশিত। ইলহাম বলেছেন সে নির্দোষ। তিনি আপিল করবেন।
কারাদণ্ডের সাথে সাথে তোহটির অর্থ ও সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত।