চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ইঞ্জিন বিস্ফোরিত হয়ে নৌকায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জানা গেছে, সোমবার গভীর রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান লিটন (৩০)। লিটন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আব্দুল বাতেনের ছেলে। তিনি ওই ট্রলারের জেলে ছিলেন।
