ডায়নার চার পোশাক নিলামে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৪, ১৪:১৭
 
 
প্রিন্সেস ডায়না পরিহিত চারটি পোশাক নিলামে যাচ্ছে। আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে এই নিলাম অনুষ্ঠিত হবে। বিক্রির উদ্যোগ নেয়া জুলিয়ান অকশন হাউজ সোমবার এই তথ্য জানিয়েছে।
তিনটি পোশাক ডায়ানার বান্ধবী  ও ব্রিটিশ পোশাকনির্মাতা ক্যাথেরিন ওয়াকার তৈরি করেছিলেন। ধারণা করা হচ্ছে এই পোশাকগুলোর প্রত্যেকটি ৬০ হাজার থেকে ৮০ হাজার ডলারে মধ্যে বিক্রি হবে।
ক্রিম রঙের লেসের চতুর্থ পোশাকটি ডিজাইন করেছিলেন জ্রান্দ্রা রোডেস। এই পোশাকটি ডায়ানা ১৯৮৭ সালে লন্ডন প্যালাডিয়ামে ‘বার্থরাইট বেনিফিট’ অনুষ্ঠানে পরেছিলেন। ধারণা করা হচ্ছে এই পোশাকটি ৮০ হাজার থেকে এক লাখ ডলারে বিক্রি হবে।
ডায়নার আনুষঙ্গিক জিনিসসহ পোশকগুলো ডিসেম্বরের ৫ ও ৬ তারিখ নিলামে তোলা হবে।
এর আগে অনুদানের জন্য এই পোশাকগুলো ডায়না নিজেই নিলাম করেছিলেন। সূত্র: এএফপি ও ডেইল মেইল।