বাজারজাত করার তিনদিনের মধ্যেই অ্যাপল এক কোটিরও বেশি নতুন মডেলের আইফোন বিক্রি করেছে। ১৯ সেপ্টেম্বর শুক্রবার থেকে আইফোন৬ ও আইফোন৬ প্লাস বিক্রি শুরু করেছে প্রতিষ্ঠানটি। খবর: রয়টার্সের।
অ্যাপেলে প্রধান নির্বাহী টিম কুক দাবি করেছেন, আইফোন৬ ও আইফোন৬ প্লাসের সরবরাহ আরো বেশি থাকলে বেশি বিক্রি হতো।
১২ সেপ্টেম্বর অ্যাপল আইফোন বিক্রির জন্য আগাম অর্ডার নেয়া শুরু করার পর তার সংখ্যা চার লাখ অতিক্রম করেছিল। বিক্রি শুরুর প্রথম সপ্তাহেই এক কোটিরও বেশি আইফোন বিক্রি হবে পূর্বাভাস দিয়েছিলেন বিশ্লেষকরা।
পাইপার জাফরি অ্যান্ড কোম্পানির বিশ্লেষক জিন মুনস্টার জানিয়েছেন, আইফোন বিক্রি ও চাহিদার হিসাবে ওয়াল স্ট্রিটের পূর্বাভাসের চেয়েও অ্যাপল এবার প্রথম প্রান্তিকে ৯ শতাংশের বেশি মুনাফা ঘরে তুলবে। মুনস্টার বলেছেন, অনুমানের চেয়ে প্রত্যেক শেয়ার ১২ শতাশ বৃদ্ধি পাবে বলে আশা করা হয়েছে।
গত সপ্তাহে অ্যাপল জানিয়েছিল, প্রচুর চাহিদার কারণে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের নতুন মডেলের আইফোন হাতে আগামী মাস পর্যন্ত অপো করতে হবে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ২০টি দেশে নতুন মডেলের আইফোন পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে বিক্রি শুরুর প্রথম সপ্তাহে ৫০ লাখ আইফোন৫, ৪০ লাখ আইফোন৪এস ও ১৭ লাখ আইফোন৪ বিক্রি করেছিল।
