বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে দেখতে চাই: মজিনা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৪, ১৬:৪২
 
বাংলাদেশেকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে দেখতে চাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন আমেরিকার রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। মঙ্গলবার দুপুরে নোয়াখালী কোম্পানীগঞ্জের চরকাঁকড়ায় হাসনা হস্ত শিল্প মেলা-২০১৪  উদ্বোধনশেষে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
ড্যান ডব্লিউ মজিনা বলেন, বাংলাদেশের জনগণ পরিশ্রমী বলেই আজ সারা দেশ অগ্রগতি লাভ করছে। এ কারণে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে উঠেছে। সকলে মিলেমিশে কাজ করলে দেশ দ্রুত উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বাংলাদেশের জনগণের কর্মের প্রতি আমরা সন্তুষ্ট। বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে দেখতে চাই।
তিনি বলেন, পাটিপাতা বাংলাদেশ থেকে বিদেশে রফতানি করে। বিদেশিরা এর সৌন্দর্য দেখে আসছে। হাসনা হস্ত শিল্পের এই পাটিপাতার গুরুত্ব সারা বিশ্বে অপরিসীম। এ শিল্প বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে।
হাসনা হস্ত শিল্প মেলা-২০১৪ এর কো-অরডিনেটর ফিরোজ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস গ্রেস মজিনা ও জেনেইনা জারুজেলস্কি।