নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর ইসলামের একান্ত সহকারী (পিএস) মোহাম্মদ বশিরকে (৩৫) ইয়াবাসহ আটক করেছে পুলিশ।এসময় তার কাছ থেকে ১০৫ ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে শহরের পাইকপাড়ার ভূইয়াপাড়ায় কাউন্সিলর অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। বশির বাবুরাইল এলাকার আবদুল আজিজের ছেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) আতাউর রহমান জানান, সকালে ক্রেতা সেজে বশিরকে ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। বশির ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর ইসলামের পিএস এর দায়িত্ব পালন করেন আর অফিসে বসে ইয়াবা বিক্রি করে আসছিল।
উল্লেখ্য, কাউন্সিলর আলমগীর ইসলামের বিরুদ্ধেও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল। এছাড়া কাউন্সিলর আলমগীর ইসলামের বিরুদ্ধে চেক জালিয়াতির একাধিক মামলা রয়েছে।
