‘আমাদের আত্মা অবশ্যই যুক্ত’ ক্যাটরিনার সহজ স্বীকারোক্তি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৪, ১৭:১৩
 
 
অবশেষে সত্য বলেই প্রমাণ হলো অভিনেতা রনবির কাপুর ও ক্যাটরিনাকে নিয়ে চলা গুজব। ক্যাটরিনা নিজ মুখেই স্বীকার করলেন তাদের সম্পর্কের কথা। এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমাদের আত্মা অবশ্যই যুক্ত।’
 
IMG0
 
এই দুই তারকার গোপন প্রেম নিয়ে কথা কম হয়নি গণমাধ্যমে। মাঝে মাঝে তাদের অন্তরঙ্গ ছবিও প্রকাশ হয়েছে মিডিয়ায়। কিন্তু তারা দুজনেই সব সময় থেকেছেন নিরব। তবে এবার প্রেমের বিষয়ে সহজ স্বীকারোক্তি দিলেন বলিউডের এই তারকা অভিনেত্রী। ভারতের প্রভাবশালী মিডিয়া টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাত্কারে ক্যাটরিনা বলেছেন, ‘ সে (রনবির) আলাদা করতে পারে, কিন্তু আমি পারব না। আমাদের আত্মা অবশ্যই যুক্ত।’
 
IMG1
 
সাক্ষাত্কারে রনবিরে প্রশংসায় করেছেন এই অভিনেত্রী। রনবিরকে অবিশ্বাস্য, মজাদার ও আকর্ষণীয় বলে অভিহিত করেছেন তিনি। সেই সঙ্গে রনবিরের সুন্দর ভবিষতের কামনাও করেছেন এই সাক্ষাত্কারে।