শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৪, ১৮:০৫
 
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জেটি রোড এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী সাপটিকে মেরে ফেলার চেষ্টা করলেও অবশেষে অক্ষত অবস্থাই সাপটিকে উদ্ধার করেন বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের একদল কর্মী।
মঙ্গলবার দুপুরে শহরতলীর জেটি রোডের একটি ছড়ার পাড়ে বাঁশ ঝাড়ের উপর প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ দেখে স্থানীয় লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পরে। এক পর্যায়ে তারা সাপটিকে লাটি সোটা নিয়ে মারার চেষ্টা করে। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা উদ্ধার করে অজগরটি নিয়ে যান। ধারণা করা হচ্ছে পাহাড়ি ঢলে লাউয়াছড়া বন থেকে  সাপটি ভেসে আসতে পারে।