স্ত্রী নির্যাতন: সাংবাদিক গ্রেপ্তার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ০১:৩৭

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ রয়েছে। সাংবাদিকের নাম গোলাম মোস্তফা জীবন (৪০)। তিনি ইংরেজি দৈনিক ইনডিপেনডেন্ট এর সিরাজগঞ্জের স্টাফ রিপোর্টার। এছাড়া জীবন সিরাজগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক জীবনবার্তার সম্পাদক ও প্রকাশক এবং স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।

সদর থানার ওসি মো. হাবিবুল ইসলাম জানান, সম্প্রতি যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন গোলাম মোস্তফা। এ ঘটনার পর তার স্ত্রী থানায় মামলা করেন। ওই মামলায় জীবনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।