থাইল্যান্ডে আটক ৪৪ বাংলাদেশি নাগরিক আজ বুধবার দেশে ফিরছেন। আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে এরা থাইল্যান্ডে গিয়ে সে দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও থাইল্যাান্ডে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় তাদের ফেরত আনা হচ্ছে। এর আগে গত কয়েক মাসে থাইল্যান্ড থেকে দেশে ফিরিয়ে আনা হয় ১৮৯ বাংলাদেশি নাগরিককে।
