ক্যাটরিনার মন যে কার ঘরে তা সত্যিই বোঝা মুশকিল। চলতি বছরে হূত্বিকের ঘর ভাঙার মূল নায়িকা হিসেবে উঠে এসেছিল ক্যাটরিনার নাম। এরপর সালমানের সঙ্গে ধোঁকা কাহিনী। তারপরই প্রায় পুরো বছরজুড়ে রণবীর কাপুরের সঙ্গে ডেটিংসহ নানা ঘটনা। এরপর গেল ঈদের আগে বললেন, ‘আমি এখনও সালমানকে মিস করি। সালমানকে যে স্বামী হিসেবে পাবে সে সত্যিকার অর্থেই ভাগ্যবান।’ কিন্তু সর্বশেষ ভোল বদলের এই নারী বলছেন এখন তার আর রণবীরের সম্পর্ক এক আত্মার মতো। তাই এই প্রেমের সম্পর্ক তিনি স্বীকার করেন।
অন্যদিকে সালমানের অবর্তমানেই ‘কিক’ নায়িকা জ্যাকুলিন নিজেকে সালমানের আত্মস্বীকৃত গার্লফ্রেন্ড হিসেবে দাবি করেছেন।
কিন্তু একই দিনে বিভিন্ন সামাজিক ওয়েবসাইট ও টিভি ইন্টারভিউতে এবারে ক্যাটরিনা-রণবীরের প্রেমের স্বীকারোক্তি ছাপে এনডিটিভি।
অন্যদিকে নিজের টুইটারে ও বেশ কটি অনলাইন সাক্ষাত্কারে বলেন, ‘আমিই শুধু প্রেমের বিষয়টি বুঝলাম। কেউ আমাকে প্রেমের ব্যাপারে শতভাগ বিশ্বাস করল না।’
এখন দেখা যাক ভোল বদলের এই পাত্র-পাত্রীর বাস্তবতা কোথায় গিয়ে দাঁড়ায়!
