আইএসের দমনে যুদ্ধ কয়েক বছর লাগতে পারে: পেন্টাগন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ১১:২৭
 
জিহাদী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে তা কয়েক বছর লাগতে পারে বলে জানিয়েছেন পেন্টাগনের একজন মুখপাত্র জন কিরবি। বুধবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
রিয়ার এডমিরাল জন কিরবি আরো বলেছেন, আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্বে যে বিমান হামলা চালানো হয়েছে তাতে জঙ্গি সংগঠনের শক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইএসের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রের সাথে আরব দেশগুলোর সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ধন্যবাদ জানানোর পর একথা জানালো পেন্টাগন।
গত আগস্ট মাস থেকে ইরাকে আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ২০০টির কাছাকাছি বিমান হামলা চালিয়েছে। সোমবার সিরিয়া আইএসের বিরুদ্ধে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।
বিমান হামলায় ৭০ জন আইএস জঙ্গি, ৫০ জন আল-কায়েদা সম্পৃক্ত যোদ্ধা ও আটজন বেসামরিক নিহত হয়েছেন।