ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার তাদের লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও দুই সন্তান রয়েছেন।
জানা গেছে, নিহতরা দক্ষিণ কেরানীগঞ্জে শামসুদ্দীনের বাড়ির ভাড়াটিয়া। দুই মাস আগে তারা দুইতলায় বাসা ভাড়া নেন। কিন্তু তারা কারো সাথে কথা বলতেন না। সকালে বাড়ির ম্যানেজার ভাড়া নিতে আসেন। বাইরে থেকে তিনি দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে।
ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
