ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১২

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ১৩:১২
 
ভারতের হিমাচল প্রদেশে বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। স্থানীয় সময় বুধবার সকালে বিলাসপুর জেলার একটি লেকে বাসটি পড়ে গেলে এই হতাহাতের ঘটনা ঘটে। খবর: টাইমস অব ইন্ডিয়ার।
দুর্গম এলাকা অতিক্রম করার সময় বাসচালক চাকার নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। বাসটি ঋষিকেশ থেকে বিলাসপুর যাচ্ছিল।
পুলিশের ভাষ্যে, স্থানীয়দের সহায়তায় ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
বাসটিতে ৩৫ জনের মতো যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।