যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার রাতে নিউইয়র্কে ওয়াল্ড্রপ এ্যাসটোরিয়া হোটেলে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মিশেল ওবামা আয়োজিত এক সম্বর্ধনায় তারা শুভেচ্ছা বিনিময় করেন। বুধবার প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এ কথা জানান। খবর: বাসসের।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘ জলবায়ু সম্মেলন ২০১৪-এ বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্যের জন্য শেখ হাসিনার প্রশংসা করেন।
এছাড়া প্রধানমন্ত্রী শ্রীলংকার প্রেসিডেন্ট মহেন্দ্র রাজা পাকসেসহ সম্বর্ধনায় যোগদানকারী অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এ সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন।
জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগদানকারী রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানগণের সম্মানে এই সম্বর্ধনার আয়োজন করা হয়।
