খাদ্যের আবর্জনা বেশি হলে জরিমানা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ১৫:২০
 
ওয়াশিংটনের সিয়াটল সিটি কাউন্সিল সেখানকার ব্যবসায়ী ও বাসিন্দাদের জন্য নতুন নিয়ম করেছে। তাদের বর্জ্যে খাবারের আবর্জনা বেশি হলে গুনতে হবে জরিমানা। খবর:বিবিসির।
নতুন নিয়মে বাসিন্দা ও ব্যবসায়ীদের বর্জ্যে ১০ শতাংশের বেশি খাদ্যের আবর্জনা হলে জরিমানা দিতে হবে। এক্ষেত্রে বাসিন্দাদের জন্য এক ডলার এবং  ব্যবসায়ীদের ও অ্যাপার্টমেন্ট ভবনের জন্য ৫০ ডলার জরিমানা নির্ধারণ করা হয়েছে।
সিয়াটল হলো যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর পর দ্বিতীয় শহর যেটি গ্রিন হাউজ গ্যাস নির্গমণ হ্রাসে বাধ্যতামূলকভাবে কম্পোস্টিং করে থাকে। সেক্ষেত্রে খাদ্যবর্জ্য ও লন বাঁধা হয়ে দাঁড়ায়।
যুক্তরাষ্ট্রের ন্যাচারাল রিসোর্স ডিফেন্স কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৪০ শতাংশের মতো খাদ্য নষ্ট হয়। এর মধ্যে মাত্র ৫ শতাংশ কম্পোস্ট করা যায়।
অধ্যাদেশ অনুযায়ী, ২০১৫ সালের জানুয়ারির ১ তারিখ থেকে সতর্কতা টিকেট দেয়া হবে এবং ১ জুলাই থেকে জরিমানা করা হবে। সোমবার এটি সর্বসম্মতিক্রমে পাস করা হয়।