বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, স্বাস্থ্যসেবায় বাংলাদেশের অনেক পরিবর্তন ঘটেছে। এ দেশের উন্নয়নে আগের মত যুক্তরাষ্ট্রের অংশিদারিত্ব থাকবে। বুধবার দুপুরে লক্ষ্মীপুর সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
ড্যান ডব্লিউ মর্জিনা বলেন, মা ও স্বাস্থ্য সেবার সাফল্য দেখে আমি অভিভূত। বর্তমানে দেশে মাতৃত্বকালীন মৃত্যুর হার অনেক কমেছে। ১৫ বছর আগে বাংলাদেশে মা ও শিশুর মৃত্যুর যে চিত্র ছিল এখন আর তা নেই। ডায়রিয়ার রোগ প্রতিরোধেও বাংলাদেশ অনেক এগিয়ে আছে।
লক্ষ্মীপুরকে সয়াবিনের রাজধানী উল্লেখ করে তিনি বলেন, লক্ষ্মীপুর একটি চমৎকার জায়গা আমি এখানে এসে মুগ্ধ হয়েছি। বাংলাদেশের সয়াবিন উৎপাদনে এই জেলা শীর্ষে রয়েছে।
ড্যান ডব্লিউ মজিনা লক্ষ্মীপুর সদর হাসপাতাল পরিদর্শন করেন ও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, মার্কিন রাষ্টদূতের স্ত্রী গ্রেস মজিনা, ইউএসএ, এসডির মিশন ডিরেক্টর ডাঃ জেনিনা জারুজেকসকি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা, সিভিল সার্জন মোহাম্মদ গোলাম ফারুক ভূইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (্এডিএম) নাজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সৈকত শাহীন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার আশফাকুর রহমান মামুন প্রমুখ।
পরে তিনি সার্কিট হাউজে জেলা প্রশাসক একেএম টিপু সুলতানের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসনের প থেকে মার্কিন রাষ্ট্রদূতকে গার্ড অব অনার দেয়া হয়।
