সুজানগরে পদ্মায় ডুবে জেলের মৃত্যু

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৪০
 
পাবনার সুজানগরে পদ্মা নদীতে ডুবে ইয়াছীন আলী (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এই ঘটনা ঘটে। ইয়াছীন উপজেলার হাসামপুর গ্রামের রমজান আলীর ছেলে। 
জানা যায়, ইয়াছীন আলী একটি ডিঙি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যায়। প্রচণ্ড স্রোতের আঘাতে নৌকাটি ডুবে গেলে তার মৃত্যু হয়।