ঝিনাইদহে নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ভাঙচুর

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৪৭
 
ঝিনাইদহ সদর উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ভাংচুর করেছে ধানহাড়িয়া ও উদয়পুর গ্রামের বিদুৎ গ্রাহকরা। বুধবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
সদর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, বিদ্যুতের লো-ভোল্টেজের প্রতিবাদে সকালে সদর উপজেলার উদয়পুর ও ধানহাড়িয়া গ্রামের মানুষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে। এরপর তারা কার্যালয়ের ভিতরের কম্পিউটার, চেয়ার-টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সদর উপজেলার ধানহাড়িয়া ও উদয়পুর গ্রামে ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুতের লো-ভোল্টেজ চলে আসছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর নিকট বার বার অভিযোগ দেওয়া হলেও তিনি এ ব্যাপারে কোন পদপে নেননি। 
নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান বলেন, গ্রাহকদের অভিযোগ সত্য নয়। এটা তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। এর পিছনের তার অফিসের কারো কারো হাত আছে বলে তিনি জানান।