হাইকোর্টে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগের জন্য এ বি এম আলতাফ হোসেনের দুটি রিট আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এই আদেশ দেয়।
আদালতে আলতাফের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, এম আই ফারুকী, মোহাম্মদ ইদ্রিসুর রহমান ও আইনজীবী মো. সালাউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
