‘ইচ্ছে’ নিয়ে মনির হোসেন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ১৭:২৮




২০১০ সালে প্রকাশিত হয়ে মনির হোসেনের প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসার শুভেচ্ছা’। ঐ সময়ে অ্যালবামের ‘ভালোবাসার শুভেচ্ছা’ গানটি শ্রোতামহলে ব্যাপক আলোচনার ঝড় তোলে। এরপর ব্যাবসায়িক কাজে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে অবস্থানের কারণে পুরোপুরি গানের সঙ্গে যুক্ত থাকতে না পারলেও বিভিন্ন উৎসব-পার্বণে একাধিক মিক্সড অ্যালবামে গান গেয়েছেন তিনি। এবারের ঈদে তার শ্রোতাদের জন্য নিয়ে আসছেন ২য় একক অ্যালবাম ‘ইচ্ছে’। আধুনিক, ফোক ও চতুষ্পদি মিলিয়ে মোট ১২টি গান থাকছে এই অ্যালবামে। গান গুলো লিখেছেন- মুন্সী ওয়দুদ, নেয়ামত উল্লাহ, ওমর ফারুক, রাজীব হোসাঈন, বালার্ক, মনজুর বাবু, আলিফ আলমীর এবং শিল্পী নিজে। এরমধ্যে ‘তোমায় নিয়ে ভাবনা’, ‘অশ্রুকণা’, ‘ইচ্ছে’, ‘মা’, ‘কুরবানী’, ‘আকাশ হারাবে নীল’, ‘বৈশাখ’, ‘যদি বলিস’ উল্লেখযোগ্য।
গানগুলোর সঙ্গীতায়জন করেছেন - দেবেন্দ্রনাথ চক্রবর্তী, রাজিব হোসাইন, অমিত এবং সাজেদুর শাহেদ। চারটি দ্বৈত গানে মনির হোসেনের সাথে কন্ঠ দিয়েছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় শিল্পী নওরীন, ফারাবী, স্বরলিপি ও প্রীতম।
নিজের ২য় একক প্রসঙ্গে মনির হোসেন বলেন- ‘ইচ্ছে অ্যালবামে আমি আমার মনের একান্ত অনুভূতির কথা তুলে ধরার চেষ্টা করেছি। এখানে আমি মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, কুরবানীর মহিমা’র সাথে প্রেমিক প্রেমকিার ভালোলাগা ভালোবাসার গান করার চেষ্টা করেছি। বেশ সময় নিয়ে অ্যালবামের গানগুলো করার চেষ্ট করেছি।  গানগুলো শ্রোতাদের ভালো লাগলেই আমার স্বার্থকতা।’