বৈশাখী টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘রিদম অব ব্যান্ড’-এ এবার অংশগ্রহণ করতে যাচ্ছে ব্যান্ড দূরন্ত। লিটু সোলায়মানের প্রযোজনায় জনপ্রিয় ব্যান্ড তারকা মাকসুদুল হকের উপস্থাপনায় আজকের পর্বে গান করবে ব্যান্ড দল দূরন্ত। অনুষ্ঠানটি আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে। উল্লেখ্য, দূরন্ত ব্যান্ডের লিড ভোকাল রাকিব মোসাব্বির, লিড গিটার রানা আখন্দ, কী-বোর্ড রকি, ড্রামস মিলন, বেইজ গিটারিস্ট নাঈম এবং ব্যান্ডের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন গীতিকার রেজাউর রহমান রিজভী।
