পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ভাণ্ডারিয়া হাসপাতাল মাঠে গতকাল মঙ্গলবার বিকেলে তফাজ্জল হোসেন মানিক মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও অভ্যন্তরীণ (দাবা, টেবিল টেনিস ও ক্যারামবোর্ড) প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী ফুটবল খেলায় দক্ষিণ শিয়ালকাঠী অনির্বাণ স্পোর্টিং ক্লাব ২-০ গোলে লক্ষ্মীপুরা সততা কর্ণফুলী একাদশকে পরাজিত করে।
খেলায় দক্ষিণ শিয়ালকাঠী অনির্বাণ স্পোর্টিং ক্লাব এর পক্ষে গোল করেন আল আমীন ও মিঠু। খেলা পরিচালনা করেন- মো. গিয়াস উদ্দিন খান লাবু ও সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন উত্তম সাহা ও মো. সোহাগ। এ টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করবেন। উদ্বোধনী খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ গাউস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন মহারাজ, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার ও ভাণ্ডারিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী রোকনুজ্জামান বশির প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ওসি মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবু বক্কর সিদ্দিক মন্টু হাওলাদার, যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন তালুকদার, ধাওয়া ইউপি চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান টুলু, ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, গৌরীপুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান টিপু, পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা নকিব, টুঙ্গীপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক জোমাদ্দার ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বেপারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার ও ধারাভাষ্যে ছিলেন, শিক্ষক শফিকুল ইসলাম আযাদ।
