রোনাল্ডোর চার গোলে রিয়ালের বড় জয়

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ১৮:১৫



ক্রিস্টিয়ানো রোনাল্ডোর চার গোলের সুবাদে আবারও বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এলচেকে ৫-১ গোলে হারিয়েছে তারা। দলের পক্ষে অন্য গোলটি করেছেন গ্যারেথ বেল।
মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে রোনাল্ডোর ভুলেই এগিয়ে যায় এলচে। ডিবক্সে ফাউল করায় ১৫ মিনিটে পেনাল্টি পায় অতিথিরা। গোল করে এলচেকে এগিয়ে দেন এদু আলবাকার। তবে তাদের সুখের সময় দীর্ঘ হয়নি। পাঁচ মিনিট পর বেলের গোলে সমতায় ফেরে রিয়াল।

 

IMG0


২৯তম মিনিটে মার্সেলোকে ফাউলের দায়ে পাওয়া পেনাল্টি শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন রোনাল্ডো। এর তিন মিনিট পরই ব্যবধান বাড়ান ফিফা বর্ষসেরা এই তারকা স্ট্রাইকার। মার্সেলোর ক্রস থেকে হেড করে দ্বিতীয় গোলটি আদায় করেন তিনি। ম্যাচের ৮০তম মিনিটে আরেকটি পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনাল্ডো। ম্যাচের অতিরিক্ত সময়ে এলচে গোলরক্ষককে আরেকবার পরাস্ত করেন রোনালদো।

 

IMG1


এই জয়ের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদ পয়েন্ট তালিকার সুবিধাজনক অবস্থানে যেতে না পারলেও চার ম্যাচ খেলে নয় গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো। বার্সেলোনা স্ট্রাইকার লিওনেল মেসি ও নেইমার রয়েছেন এই তালিকার পঞ্চম নম্বরে।