সড়ক-মহাসড়কের কাজ দ্রুতগতিতে চলছে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ২১:৪৬
 
 
 
 
 
 
 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন দুর্গাপূজা ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়কের সংস্কার ও মেরামত কাজ দ্রুতগতিতে চলছে। এবারও ঘরমুখো মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বুধবার সকালে মন্ত্রী গাবতলী ব্রিজ সংলগ্ন ইউ-লুপ সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
ইউ-লুপ সড়ক প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আপাতত সড়কটির ওপর থেকে ময়লা ও আবর্জনা সরিয়ে যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে। দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে ঈদের পর ১৫ অক্টোবরের মধ্যে সড়কটির আরসিসি রিজিড পেভমেন্টের (ঢালাই) কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।সড়কটি এলাকার যানজট হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।