প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলারুশের প্রধানমন্ত্রী ডঃ মিখাইল ভি মিয়াসনিকোভিচের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। স্থানীয় সময় বুধবার সকাল ১০:৩০ থেকে ১০:৫০ পর্যন্ত নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বেলারুশের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১৫ মিলিয়ন ডলার সহায়তার আশ্বাস দেন। এছাড়া বাংলাদেশ থেকে ওষুধ ও কৃষিপণ্য নেয়ার আগ্রহ প্রকাশ করেন।
ডঃ মিখাইল তৃতীয় বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানান। শেখ হাসিনা তাকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
