বুধবার বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোলেমান খান নামের এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। সোহেল নামের এক ব্যক্তি তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয় আসেন। ভর্তি করার পর সোলেমান মারা যান।
সোহেলের বক্তব্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, সোলায়মান অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। তবে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘এ ধরনের একটি ঘটনা শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে কী কারণে বা কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না।’
