বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সভা ২০ সেপ্টেম্বর হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় কৃষ্ণ দাশ। সভায় স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুবেল পাল। আরও বক্তব্য দেন স্বরূপ চৌধুরী, টিংকু চক্রবর্তী, সজীব নন্দী, সজীব দেব, পৃথীরাজ চৌধুরী, গোপাল দাশ, সুমন কুমার নাথ, টিপু চৌধুরী, নিরঞ্জন নাথ প্রমুখ।
বক্তারা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে শান্তিশৃঙ্খলা রক্ষা করা ও স্বতন্ত্র সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি জানান।
