পুলিশ ও পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ০১:০৯

দুর্গাপূজাকে সামনে রেখে গতকাল সুনামগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদ এবং পুলিশ প্রশাসনের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ১১টি উপজেলার পূজা উদ্যাপন পরিষদের নেতারা অংশ নেন। শহরের পুলিশ লাইন মিলনায়তনে সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নানু, সাধারণ সম্পাদক বিমল বণিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী রাজু, জামালগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি করুণা সিন্ধু তালুকদার প্রমুখ।