ছায়ানটে শারদোৎসব

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ০১:২৪

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, ঢাকা মহানগর শাখার আয়োজনে পালিত হবে শারদোৎসব ১৪২১। অনুষ্ঠানটি হবে ছায়ানট সংস্কৃতি ভবনের মূল মিলনায়তনে। এ উৎসবে গানের পাশাপাশি থাকবে নৃত্য, পাঠ ও আবৃত্তি।