নরসিংদীর শিবপুর উপজেলার সোনাইমুড়ী বিনোদন কেন্দ্রে এক কিশোরীকে ধর্ষণ ও তা ভিডিও করার দায়ে মিঠু মিয়া (২০) নামের এক তরুণকে দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার রাত আটটার দিকে মিঠু মিয়াকে গ্রেপ্তারের পর উপজেলা কার্যালয়ে এ সাজা দেওয়া হয়। মিঠুর বাড়ি উপজেলার টান কোন্দারপাড়া গ্রামে।
ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আফসার সাংবাদিকদের বলেন, সম্প্রতি মিঠু মিয়া পার্কের দর্শনার্থী এক কিশোরীকে ধর্ষণ করে এবং তা ভিডিও করে। ওই ভিডিও হাতে পাওয়ার পর মিঠুকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। দণ্ডবিধির ৩৫৪ ধারায় তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
