রাজধানীর বিভিন্ন স্থান থেকে হরকাতুল জিহাদ ও আনসারুল্লাহ বাংলা টিম নামে দুই জঙ্গী সংগঠনের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন- আনসারুল্লাহ বাংলা টিমের আসিফ আদনান (২৬) ও ফজলে এলাহী তানজিল (২৪) এবং হরকাতুল জিহাদের খায়রুল ইসলাম(২৪), শফিকুল ইসলাম (৩৫) ও আহসান উল্লাহ (৩২)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
