দুই জার্মান জিম্মিকে হত্যার হুমকি ফিলিপাইন জঙ্গির

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ১১:৩১
 
 
ফিলিপাইনভিত্তিক জঙ্গি গ্রুপ আবু সায়াফ দুই জার্মান জিম্মিকে হত্যার হুমকি দিয়েছে। ঐ দুই জিম্মি গত এপ্রিলে অপহৃত হন। বৃহস্পতিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আবু সায়াফ গ্রুপটি মুক্তিপণ ও ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত অভিযানে জার্মানের সমর্থন উঠিয়ে নেয়ার দাবি করেছে। এই গ্রুপটি আইএসের আনুগত্য ঘোষণা করেছে।
জার্মান জানিয়েছে, তারা এই ‘তথ্য শুনেছে’। তবে তারা যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থন উঠিয়ে নেবে না।
জার্মানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন নারী মুখপাত্র বলেছেন, সিরিয়া ও ইরাকের প্রতি আমাদের যে নীতি তা হুমকি দিয়ে প্রভাবিত করা যাবে না। জার্মান তার যৌক্তিক সমর্থন ও সেনা সরবরাহ বন্ধ করবে না।
১৯৯০ সাল থেকে ফিলিপাইনে আবু সায়াফ গ্রুপটি সক্রিয় রয়েছে।