ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ১২:৩৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
এই ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৩টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৪৪টি স্কুল-কলেজসহ মোট ৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
১৪১৬টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫১৬ জন।
পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায়- এ ধরনের কোন ইলেক্ট্রনিক ডিভাইস অথবা যন্ত্র সঙ্গে রাখা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।