আত্মপ্রকাশ করল ১০ দলের নতুন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট-এনডিএফ।
২০ দলীয় জোট থেকে বের হয়ে আসা এনপিপির শেখ শওকত হোসেন নীলু এই নতুন জোটের নেতৃত্ব দিচ্ছেন।
বৃহস্পতিবার রাজধানীতে সংবাদ সমম্মেলনে করে এনডিএফের আত্মপ্রকাশের ঘোষণা দেন তিনি। জোটের মহাসচিবের দায়িত্ব পেয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার।
১০ দলের এই জোটে আছে- ন্যাশনাল পিপলস পার্টি (শেখ শওকত হোসেন নীলু), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি (আলমগীর মজুমদার), বাংলাদেশ মুসলিম লীগ (জোবাইদা কাদের-আতিক), ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (শেখ ন্যাশনাল আনোয়ারুল হক), জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল-জাগো দল (মালেক), লেবার পার্টি (সেকান্দর আলী), বাংলাদেশ ইসলামিক পার্টি (আবদুর রশিদ প্রধান), ইনসাফ পার্টি (শহীদ চৌধুরী), তৃনমূল ন্যাপ ভাসানী এবং ভাসানী ফ্রন্ট (মমতাজ চৌধুরী)।
নিলু বলেন, আমি ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের আত্মপ্রকাশ ঘোষণা করছি।
বক্তব্যের শুরুতে মাওলানা আবদুল হামিদ ভাসানীকে ‘মজলুম জননেতা’, শেখ মজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু ও জাতির জনক’ এবং জিয়াউর রহমানকে ‘শহীদ রাষ্ট্রপতি’ উল্লেখ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নীলু।
অনুষ্ঠানের মঞ্চের ব্যানারে লেখা ছিল- দেশ, জাতি ও জনগণের স্বার্থরক্ষা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রয়োজনে এই জোট।
