দিনাজপুর জেলার শিল্পকলা একাডেমীর উদ্যোগে পাঁচ দিনের চলচ্চিত্র উৎসব চলছে।
বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী।
প্রথম দিন প্রদর্শিত হয় ছানা ও মুক্তিযুদ্ধ এবং লালন চলচ্চিত্র। বৃহস্পতিবার বিকেল ৩টায় থেকে রবিবার পর্যন্ত প্রদর্শিত হবে ২টি করে ৮টি চলচ্চিত্র।
জেলা কালচারাল অফিসার মো. আসফ-উদ-দৌলা জানান, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিয়ে সুস্থ সংস্কৃতি ও বিনোদনের ধারাকে উৎসাহিত করার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমী এ চলচ্চিত্র উৎসবের আয়োজন করে।
