ঐশ্বরিয়ার পা ঢেকে রাখলেই সুন্দর: টাইমস অব ইন্ডিয়া

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ১৩:৪০
 
টাইমস অব ইন্ডিয়া মনে করে, সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনের পা কুৎসিত ও তার পা ঢেকে রাখা উচিত। সম্প্রতি ‘হট বেবস উইথ আগলি লেগস’ শিরোনামে এক প্রতিবেদেনে এই মন্তব্য করা হয়।
দিপীকা পাড়ুকোনের অসতর্ক সময়ের ছবি প্রকাশ করার পর এমনিতেই তোপের মুখে পড়েছে টাইমস অব ইন্ডিয়া। এখন ঐশ্বরিয়ার পা নিয়ে এ ধরনের মন্তব্য করল অনলাইন পোর্টালটি। সেখানে বলা হয়েছে, সাবেক বিশ্বসুন্দরীর পা ঢেকে রাখলেই সুন্দর দেখায়।
প্রতিবেদনে ঐশ্বরিয়া ছাড়াও বলিউড অভিনেত্রী দিয়া মির্জা, ভূমিকা চাওলা ও অদিতি রাও হায়দারিকে সস্তা বিশেষণ ও তাদের শরীরের অংশগুলোকে অদ্ভূত রূপক দেয়া হয়েছে। এই তালিকায় অ্যাঞ্জেলিনা জোলি, ব্রিটনি স্পেয়ার্সের মতো হলিউড তারাকারাও রয়েছেন।
এভাবে নির্দিষ্ট করে শরীরের অংশ নিয়ে মন্তব্য করায় এর তীব্র সমালোচনা করেছে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’। সেখানে ব্রিটিশ নারীদের ম্যাগাজিন ‘কসমপলিটন’ এর এডিটর-ইন-চিফ লুইস কোর্ট বলেছেন, তালিকায় যাদের নাম তুলে আনা হয়েছে তাদের মেধা দিয়ে বিবেচনা করা উচিত, তারা দেখতে কেমন তা দিয়ে নয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া।