রাজবাড়ীর পাংশায় পৌরযুবদল সভাপতি আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজা পাংশা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলার মাগুড়াডাঙ্গী গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, পাংশা পৌরসভাধীন মাগুড়াডাঙ্গী অঞ্চলে রেলওয়ে সড়কের পাশ থেকে গাছ চুরির ঘটনায় বুধবার রেলওয়ে কুষ্টিয়া অঞ্চলের উর্ধ্বতন সহকারী প্রকৌশলী মোঃ জুয়েল মিয়া বাদী হয়ে পাংশা থানা মামলা দয়েরে করেছেন।
উর্ধ্বতন সহকারী প্রকৌশলী মোঃ জুয়েল মিয়া বলেন, পাংশা পৌরসভার মধ্যে মাগুড়াডাঙ্গী গ্রামের মধ্যে রেলওয়ের নিজস্ব সম্পত্তিতে রেলওয়ে সড়কের পাশ থেকে গামারীসহ অন্যান্য কিছু গাছ চুরির ঘটনা ঘটে। এব্যাপারে পাংশা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ।
পাংশা থানার অফিসার ইনর্চাজ আবুল বাশার মিয়া বলেন, রেলওয়ে সড়কের গাছ চুরি মামলায় রাজাকে গ্রেফতার করা হয়েছে।
