ঈদ-পূজার আগে পর্যায়ক্রমে গার্মেন্টস ছুটি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ১৪:৫৪
 
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিজিএমইএ ও বিকেএমইএ কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর চারদিন পর্যায়ক্রমে শ্রমিকদের ছুটি দিতে বলেছি। পর্যায়ক্রমে ছুটি দিলে যানজটের চাপ অনেকাংশে কমে যাবে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ছুটির আগে নিয়ম অনুযায়ী বেতন ও বোনাস পরিশোধের কথাও কারখানা মালিকদের মনে করিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে কোনো ঝামেলা হবে না বলে জানিয়েছেন তারা।