ছয়টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ১৫:২৬

পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়, দেশের নদ-নদীর ৪৩টি স্থানে পানি বৃদ্ধি এবং ৩৫টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ৬টি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৩টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে এবং ৩টি স্থানের তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র নদের পানি হ্রাস পাচ্ছে এবং যমুনা-গঙ্গা-পদ্মা ও মেঘনার উজানে পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৭২ ঘন্টায় ব্রহ্মপুত্র-যমুনা পানি হ্রাস পেতে পারে এবং গঙ্গা-পদ্মা ও ঢাকা শহর সংলগ্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় মেঘনার পানি হ্রাস পাওয়া শুরু হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় নওগাঁ, সুনামগঞ্জ এবং সিলেট জেলার বন্যা পরিস্থিতি এবং নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে।