আমানউল্লাহ আমানসহ তিন বিএনপি নেতার বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর (সিভিল এভিয়েশন) কর্তৃপক্ষের মামলায় তাদের বিচার কাজ চলছে।
ঢাকার মহানগর হাকিম আতাউল হক বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য শুরুর জন্য ১১ ডিসেম্বর দিন ঠিক করে দেন।
এ মামলার বাকি দুই আসামি হলেন- ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হাবিব-উন-নবী সোহেল ও বিএনপির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম।
