বিদ্যুস্পৃষ্ট হয়ে ডেসকোর দুই কর্মীর মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ২১:৩৪



রাজধানীর উত্তরায় বিদ্যুৎ সরবরাহ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিতরণ সংস্থা ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (ডেসকো) দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উত্তরা পশ্চিম থানার গাউসুল আজম সড়কে এ ঘটনায় ঘটে। নিহতরা হলেন- ডেসকোর সহকারী লাইনম্যান আবু বকর (৩০) ও আল মামুন সুমন (২৮)।
এছাড়াও এতে আহত আওলাদ হোসেনকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আর তৈয়ব আলীকে (২৮) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানা গেছে, একটি বিদ্যুতের খুঁটিতে উঠে তার ঠিক করছিলেন হতাহত চার কর্মী। এ সময় লাইনে সরবরাহ চালু করা হলে বিদ্যুতায়িত হয়ে উপর থেকে পড়ে যান তারা।