বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদীতে একটি লিচুগাছে ঝুলন্ত অবস্থায় বিপুল শাহ্ (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিপুল ছলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামের চা-বিক্রেতা রইচ উদ্দিনের ছেলে। ঈশ্বরদী থানা-পুলিশ জানায়, কয়েক দিন আগে বিপুল এক প্রতিবেশীর একটি গরু চুরি করে হাটে বিক্রি করতে গেলে বিষয়টি জানাজানি হয়ে যায়। পুলিশের ধারণা, ওই লজ্জায় যুবকটি আত্মহত্যা করেছেন। তবে যুবকটির বাবা এবং এলাকাবাসীর দাবি, বিপুলকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। পরে ওসি বিমান কুমার দাশ ঘটনাটি তদন্তের আশ্বাস দিলে এলাকাবাসী শান্ত হন।
