রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে আইএস’র বাংলাদেশ শাখার নেতা হিফজুর রহমানকে (২২) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতকে আইএস’র বাংলাদেশ শাখার কথিত নেতা বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ।
ঢাকা মেট্টো পলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন শাখা উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানান।
এর আগে বুধবার রাতে ডিবি পুলিশ আনসারুল্লাহ বাংলা টিমের আসিফ আদনান (২৬), ফজলে এলাহী তানজিলকে (২৪) গ্রেফতার করেছে। আইএস গঠনে তুরস্ক হয়ে তাদের সিরিয়া যাওয়ার কথা ছিল।
