চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় পিস্তুল-গুলি-গাঁজাসহ আটক ১

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৪, ১৩:১১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শুক্রবার সকালে পৃথক অভিযানে ১টি ভারতীয় পিস্তুল, এক রাউন্ড গুলি ও এক কেজি গাঁজাসহ মজিবুর রহমান (২৩) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটক মজিবুর রহমান শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জাফর সেখ মহাম্মদ বজলুল হক জানান শুক্রবার সকাল ৫টার দিকে মনোহরপুর সীমান্ত ফাঁড়ীর সুবেদার আকতার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল জেলার শিবগঞ্জ উপজেলার গোপালপুর ঘাট এলাকায় একটি পরিত্যাক্ত ঘরের আবর্জনার মধ্যে থেকে ১টি ভারতীয় পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে।
অন্যদিকে মনাকষা সীমান্ত ফাঁড়ীর সুবেদার লুৎফর রহমানের নেতৃত্বে অপর একটি টহল দল শিবগঞ্জ উপজেলার মস্তান বাজারের তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। আজ সকাল ৬টার দিকে ওই পথ দিয়ে এক যুবক বাইসাইকেল যোগে আসতে থাকে। তাকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তিনি সাইকেল ফেলে পালানোর চেষ্টা করলেও বিজিবি সদস্যরা  ধরে ফেলে। এই সময় তার কাছে থাকা একটি কালো ব্যাগে ১ কেজি গাঁজা আটক করে বিজিবি সদস্যরা। আটককৃত আগ্নেয়াস্ত্র, গাঁজা ও আসামি শিবগঞ্জ খানায় হস্তান্তর করেছে বিজিবি।