ক্যামিকেল বোঝাই কাভার্ড ভ্যান বিস্ফোরণে চালক নিহত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৪, ২০:১৫

রাজধানীর কদমতলীতে প্রাণ গ্রুপের ক্যামিকেল বোঝাই একটি কাভার্ড ভ্যান বিস্ফোরিত হলে একজন নিহত হন। নিহতের নাম স্বপন(২৫)। তিনি কাভার্ড ভ্যানের চালক। শুক্রবার দুপুর ১টার দিকে মাতুয়াইলের সেন্টু ফিলিং স্টেশনের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
কদমতলী থানার ওসি আবদুস সালাম জানিয়েছেন, ফিলিং স্টেশনের সামনে কাভার্ড ভ্যানটি এলে বিস্ফোরণ ঘটে। ওই ভ্যানটিতে প্রাণ গ্রুপের জন্য আনা বেশ কয়েকটি ড্রামে ক্যামিকেল ভর্তি ছিল। লাশ উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠান হয়েছে।