জামালপুরের পথে খালেদা জিয়া

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৪, ১৩:৩৮
নির্দলীয় সরকারের অধীনে দ্রুত মধ্যবর্তী নির্বাচনের দাবির পক্ষে জনমত গড়তে জামালপুর জেলা সফরের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার টাঙ্গাইলের যমুনা রিসোর্টে থেকে জামালপুরের উদ্দেশে রওনা হন। এলেঙ্গা, কালিহাতি, ঘাটাইল, মধুপুর, ধনবাড়ি হয়ে দুপুরে জামালপুর জেলা সার্কিট হাউসে বিশ্রাম নেবেন তিনি। এরপর  বিকালে জেলা সদরের হাইস্কুল মাঠে ২০ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন খালেদা জিয়া। জনসভায় সভাপতিত্ব করবেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
উল্লেখ্য, পৌনে ছয় বছর পর খালেদা জিয়া জামালপুর সফরে যাচ্ছেন। খালেদা জিয়া ২০০৮ সালের ডিসেম্বরে জামালপুরে শেষ সফরে যান।