বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বিজ্ঞানী মির্জা মোফাজ্জল ইসলাম আন্তর্জাতিক পুরস্কার ‘আউট স্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন। খাদ্য নিরাপত্তা বাড়াতে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার পেলেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মির্জা মোফাজ্জল ইসলামের পক্ষে বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি আইএইএর মহাপরিচালক ইউকিয়া আমানোর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন।
(ইউএনবি)
