রাজধানীর সবুজবাগে শুক্রবার রাতে মো. জাহেদ (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র অনুযায়ী, সবুজবাগের দক্ষিণ মাদারটেকে থাকতেন জাহেদ। তিনি মেশিনে ইট ভাঙ্গার কাজ করতেন।
জানা গেছে, রাত সাড়ে দশটার দিকে কয়েকজন যুবক তাঁকে ছুরিকাঘাত করে। এ অবস্থায় স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
যোগাযোগ করা হলে সবুজবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন সাংবাদিকদের বলেন, ‘এ ধরনের কোন সংবাদ পাইনি। তবে মেডিকেলে দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানার চেষ্টা করছি।’