ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব গ্রেফতার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৪, ১০:৪০
 
 
ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। শনিবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য ভোর চারটার দিকে হাবিব শাহজালাল বিমানবন্দরে যান। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। যুক্তরাষ্ট্রে তার পরিবারের সদস্যরা থাকেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
ছাত্রদলের দফতর সম্পাদক নাজমুল হাসান গ্রেফতার হওয়ারর সত্যতা নিশ্চিত করেছেন।